প্রশান্তির শহর
সবুজ ছায়ার কলম্বো: এক টুকরো প্রশান্তির শহর
কলম্বোর যে অংশে আমি অস্থায়ী নিবাস গেড়েছি, সে অঞ্চলটি খুবই অভিজাত ও বনেদি। এয়ারবিএনবি বুকিং করার সময় বিষয়টি আমার জানা ছিল না। বাট্টামুলার (Battaramulla) এই আবাসিক এলাকাটিতে বড় বড় শিল্পপতি, ব্যারিস্টার ও ব্যবসায়ীদের বিশাল সব বাড়ি রয়েছে।